ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

অভিনেতা তৌসিফ মাহবুব নিজের অভিনয় জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে নাকি তার হাতের হাড় ভেঙেছিল।

তৌসিফ বলেন, ‘নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।’

অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে। আর এ কারণেই ঘটে বিপত্তি।

তৌসিফের কথায়, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।’

তৌসিফ মজা করে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’ (হাসি)

তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন—“বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

আপডেট সময় ১২:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫