ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার নামে মামলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রতারণার অভিযোগে রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় নাম রয়েছে আরও ৬ জনের।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম ও বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।

এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন।

কিন্তু কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার নামে মামলা

আপডেট সময় ০৭:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫