ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিইসির রুটিন দায়িত্বে ইসি আহসান হাবিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপ-সচিব (সংস্থাপন-২) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

কাজী হাবিবুল আউয়াল ১৩ সেপ্টেম্বর রাত থেকে জ্বরে আক্রান্ত। পরদিন নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করে। করোনায় আক্রান্ত হওয়ায় রোডম্যাপ ঘোষণাকালে তিনি অনুপস্থিত ছিলেন। সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

রিয়াজউদ্দিন বলেন, মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ।  বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সিইসির রুটিন দায়িত্বে ইসি আহসান হাবিব

আপডেট সময় ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২