ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

ছাত্রদল চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবির

  • চবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক বিবৃতিতে এই অভিযোগ তোলা হয়। দলীয় পক্ষপাতের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ দাবি জানিয়ে ছাত্রদলের স্মারকলিপি ও মিছিলের পর ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হলো।

গতকাল রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ইসহাক ভূঞা স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। যৌথ বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, গত রোববার ছাত্রশিবির চাকসু নির্বাচনের তফসিল চেয়ে অবস্থান কর্মসূচি করে। এরপর প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার চাকসুর তফসিল দেওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়। পরদিন সোমবার প্রশাসনের কর্তাব্যক্তিরা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন অভিযোগ এনে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে স্মারকলিপি দেয়। এরপর রেজিস্ট্রারের একটি মন্তব্যকে ঘিরে রেজিস্ট্রার ও প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে ঝটিকা মিছিলও করে। শাখা ছাত্রশিবির মনে করে, ছাত্রদলের এসব কর্মকাণ্ড চাকসু নির্বাচনকে বানচাল করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রক্টর একটি ছাত্রসংগঠনকে সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করেছেন এবং তাদের নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তিনি ওই সংগঠনের মুখপাত্রের মতোও আচরণ করেছেন বলে দাবি করা হয়। গণমাধ্যমে সুবিধা পাওয়া সংগঠন হিসেবে ছাত্রশিবিরের নাম জড়ানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ আনা ছাত্রদলের পরিকল্পিত ষড়যন্ত্র।’

ছাত্রশিবিরের এসব অভিযোগ অস্বীকার করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা সুষ্ঠু ও স্বচ্ছ চাকসু নির্বাচন করতে যা যা প্রয়োজন, সবই করছেন; বরং ছাত্রশিবির নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা কার্যকলাপ চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

ছাত্রদল চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবির

আপডেট সময় ১২:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫