ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ 
ডাকসু নির্বাচন

প্রচারণার প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচার করছেন। তবে, প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবির সমর্থিত এই জোট ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে। কিন্তু চারুকলা অনুষদে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুনটি টানানোর কিছুক্ষণের মধ্যেই টেনে হিঁচড়ে সেটি ফেলে দেওয়া হয়। একই সঙ্গে ছবিগুলো বিকৃত করা হয়েছে এবং হিজাব পরিহিত ছবিকে বিকৃত করতেও দেখা গেছে। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রী যেমন পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের কোনো ক্ষতি করা যাবে না।
এ প্রসঙ্গে ঢাবি শাখা শিবিরের সভাপতি এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। এটা ছাত্রলীগের কাজও হতে পারে অথবা অন্য কারো কাজও হতে পারে।

তিনি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকেই খুঁজে বের করতে হবে কারা এই কাজ করছে। খুঁজে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেছেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামি ছাত্রশিবির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন

প্রচারণার প্রথম দিনেই শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫