ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

কী বেঁচে নায়িকা হয়েছো— শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্লিভলেস বা স্বল্প দৈর্ঘ্যের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য নন। এ কারণে একসময় তাকে বলা হয়েছিল, হয়তো তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না। কিন্তু শ্বেতার স্পষ্ট জবাব ছিল— “আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর নয়।”

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। শ্বেতার নাম না করে ফেসবুকে ধারাবাহিকভাবে কটাক্ষ করতে থাকেন টেলিভিশন অভিনেত্রী সৌমি পাল। একটি পোস্টে তিনি লেখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে এই সব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক।”

সমালোচনার মুখে শনিবার ফেসবুক লাইভে আসেন সৌমি। সেখানে তিনি বলেন, “আমার লেখায় কারও নাম উল্লেখ করিনি। তবে যদি কেউ মনে করেন আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি, সেটা তাদের সমস্যা।”

সৌমি আরও জানান, অভিনয় পেশায় সৌন্দর্য ও শারীরিক গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, “আমাদের চোখ, মুখ, হাত, পা টেলিভিশনে দেখা যায়। এই সৌন্দর্যের বিনিময়েই আমরা পারিশ্রমিক পাই। তবে শরীর বিক্রি মানে কারও সঙ্গে আপস করা নয়। আমরা আমাদের সৌন্দর্য বিক্রি করে খাই।”

অভিনেত্রীর মতে, চরিত্রের প্রয়োজনে যেকোনও পোশাক পড়া বা ওজন বাড়ানো-কমানো স্বাভাবিক ব্যাপার। সমালোচনার মুখে ক্ষমা চাইবেন কিনা— এমন প্রশ্নে তিনি সাফ জানান, “আমার যদি কোনও বিষয়ে সমস্যা হয়, তবে আমি সেটা নিয়ে বলতেই পারি। এর জন্য আমি ক্ষমা চাইতে বাধ্য নই।” তবে তার লাইভের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঝড় থামেনি। নেটিজেনদের একাংশ এখনো শ্বেতাকে উদ্দেশ্য করে সৌমির এই ধারাবাহিক মন্তব্যের সমালোচনা করে চলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

কী বেঁচে নায়িকা হয়েছো— শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

আপডেট সময় ০৭:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫