ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

‘যেন বলিউড সিনেমা’— শাকিবের তুফান’র প্রশংসায় হিন্দিভাষীরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

আবারও আলোচনায় এসেছে গত বছর মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’। সিনেমাটি দেশ-বিদেশে মুক্তির পর যেমন ওটিটিতে সাফল্য পেয়েছিল, এবার হিন্দি ডাবিং সংস্করণে অর্জন করল দারুণ জনপ্রিয়তা।
ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ প্রকাশ করা হয় ‘তুফান’ এর হিন্দি ডাবিং। মাত্র ৮ দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ৬ মিলিয়নে।

এত অল্প সময়ে এত ভিউ, এই চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’— এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি।
এছাড়াও হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন, ‘এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।’ কেউ আবার লিখেছেন, ‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।’ এক নেটিজেনের মন্তব্য, ‘তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।’
ডাবিং কোয়ালিটির প্রশংসাও করেছেন অনেকে। ইতোমধ্যেই প্রায় ৪ হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিওটিতে।

তবে শুধু তুফান নয়, হিন্দিভাষী দর্শকদের এখন দাবি, শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাও যেন হিন্দিতে ডাব করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

‘যেন বলিউড সিনেমা’— শাকিবের তুফান’র প্রশংসায় হিন্দিভাষীরা

আপডেট সময় ১১:১৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫