ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

ওপার বাংলার শোবিজ অঙ্গনে আলোচনায় দেব ও ইধিকা পালের রসায়ন। পরপর তিন ছবিতে একসঙ্গে অভিনয় তাদের; শুরুটা হয়েছিল ‘খাদান’ দিয়ে। আর সেখানে দেব-ইধিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’ ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি। তাই ভক্তদের মুখে মুখে তাদের নিয়ে চলে এসেছে তথাকথিত এক ‘ডেটিং’ গুঞ্জন।

তবে এসব গুঞ্জন রটেও নানান সব যুক্তিতেই! ভক্তদের একাংশের মত, প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র নাকি দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। পরে বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ হিসেবে ব্যাখ্যা করা হয়। সে থেকে তারা ভাবতে শুরু করে, নিজেদের মধ্যে বুঝি ভালো সম্পর্ক নেই দেব-রুক্মিণীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে দেবের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তাদের নিয়ে এই যে ডেটিং চর্চা রটছে, তা নিয়ে। এতে দেবের নায়িকা ভারতীয় গণমাধ্যমে জবাব দেন, ‘আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদের বিচলিত করছে না। আমাকে কেন করবে।’

ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছে ছোট পর্দা দিয়ে। তবে বড় পর্দায় প্রথম কাজটি ছিল বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায়, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা গেছে তাকে। বাংলাদেশে তাকে ডাকা হয় ‘শাকিবের নায়িকা’ও! এরপর ‘খাদান’ সিনেমার নায়িকা হওয়ার সুযোগ আসে ইধিকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

আপডেট সময় ০৮:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫