ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

দু’জনেই বুঝতে পারি এই বিয়ে টিকবে না : মালাইকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম তারকা জুটি ছিলেন আরবাজ খান-মালাইকা আরোরা। তবে এ তারকা জুটির বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা তবে এ সম্পর্ক টেকেনি। এদিকে ২য় বিয়ে করেন আরবাজ খান।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আরবাজ-মালাইকা। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তিনি সারা জীবনই আরবাজের সঙ্গে দাম্পত্যে থাকতে চেয়েছিলেন। কিন্তু তা আর হয়নি। সেই দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ জানালেন।

এক সাক্ষাৎকারে মলাইকা বলেন, ‘আমার বিয়ে সারা জীবনের জন্য টিকে গেলে আমার ভালই লাগত কিন্তু তা হয়নি তার মানে আমি ভালবাসায় আস্থা হারিয়েছি, তা নয়। আমি অনুতাপ করছি অতীতের সম্পর্ক নিয়ে, তাও নয়। যা হওয়ার ছিল তা হয়ে গেছে।’
আরবাজ ও মলাইকা দু’জনেই চেয়েছিলেন সম্পর্ক ঠিক করতে। শেষের দিকে সমস্যা করে একসঙ্গে পথ চলার কথা ভেবেছিলেন। কিন্তু শেষে দু’জনেই বুঝতে পারেন, এই সম্পর্ক টেকার নয়।

মলাইকার কথায়, ‘একটা সময়ের পরে আমরা দু’জনেই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে তো খুশি রাখতে হবে। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।’

অভিনেত্রীর মতে, ‘অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। এই সিদ্ধান্তই আমাকে আরও ভালো হতে সাহায্য করেছিল। আমার ছেলেও এই সিদ্ধান্তে সুখী।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

দু’জনেই বুঝতে পারি এই বিয়ে টিকবে না : মালাইকা

আপডেট সময় ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫