ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

চলতি বছরেই আসছে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

মাস কয়েক আগে নতুন সিনেমায় যুক্ত হন ঢাকাই মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সেই সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে শোনা যায়।

এর মধ্যে আরও এক গুঞ্জন ওঠে, নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব; যেটি মুক্তি পাওয়ার কথা ছিলো ঈদের আগেই। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান; জানা গেলো, চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রেই নায়ক। সেখান থেকে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, ‘ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।’

শাকিব খান আরও বলেন, ‘আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

চলতি বছরেই আসছে শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’

আপডেট সময় ০৭:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫