ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

সীমার সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন সোহেল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বছরখানেক আগে সালমান খানের ছোট ভাই, সোহেল খান ও তার স্ত্রী সীমা সজদেহর ডিভোর্সের খবর শুনে রীতিমতো হতবাক হয়েছিল অনেকে। সম্প্রতি ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন সোহেল। ২৪ বছরের দাম্পত্য জীবনের পর কেন এমন সিদ্ধান্ত, তা নিয়েও কথা বলেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল জানিয়েছেন যে, ক্রমাগত ঝগড়া তাদের বিচ্ছেদের পিছনের মূল কারণ ছিল। সীমার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেন সোহেল।

সাক্ষাৎকারে সোহেল বলেন, ‘আমি সীমার সঙ্গে ২৪ বছর কাটিয়েছি। সে খুব সুন্দরী একটি মেয়ে এবং কোথাও গিয়ে কিছু জিনিস কাজ করেনি আমাদের মধ্যে। কিন্তু তাতে সীমা এবং আমার মধ্যেকার সমীকরণ বদলায় না। সে একজন চমৎকার মানুষ এবং খুব যত্নশীল মা।’

‘এটা সবসময় স্থির যে, বছরে একবার আমরা সবাই পরিবার হিসেবে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব এবং আনন্দ করব। আমরা শুধু সেপারেটেড প্যারেন্ট হব এবং খুব ভালো সময় কাটাব।’

তার কথায়, ‘যখন স্বামী-স্ত্রী ঝগড়া শুরু করে, তখন তা বাচ্চাদের মনে খুব প্রভাব ফেলে। স্বামী-স্ত্রীর ইগো বাচ্চাদের কতটা প্রভাবিত করে, তা তারা বুঝে উঠতে পারেন না। কিন্তু বাচ্চারা বিরক্ত হতে শুরু করে। এরকম হলে তারা পরবর্তী প্রজন্মকে নষ্ট করছে। সন্তানদের জীবনে খারাপ প্রভাব ফেলে। আর এই সন্তানরা বড় হয়ে খিটখিটে মানুষ তৈরি হয়। তাই আমি আর সীমা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চাই না আমাদের ছেলেমেয়েরাও এরকম হোক।’

প্রসঙ্গত, সোহেল খান এবং সীমা সাজদেহ ১৯৯৮ সালে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার পর বিয়ে করেন। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সীমা এর আগে নেটফ্লিক্সের ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস-এ বিচ্ছেদ নিয়ে কথা বললেও, সোহেল খানের পক্ষ থেকে এটিই ছিল এই বিষয়ে প্রথম প্রকাশ্য বিবৃতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

সীমার সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন সোহেল

আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫