ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

দেবের প্রশংসায় ইধিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় আসার পর থেকেই যেন সাফল্যের আলোয় ভাসছেন তিনি। ঢাকাই সিনেমা ‘প্রিয়তমা’, ‘বরবাদ’-এর পর টালিউডের ‘খাদান কিশোরী’-তে অভিনয় করে দুই বাংলার দর্শকের হৃদয়ে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। আর এবার তার সাফল্যের পালকে যোগ হলো আরও এক বিশেষ সম্মাননা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করে টালিউড সুপারস্টার দেব নিজে তাকে সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।

বুধবার (২০ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ ট্রেলার শেয়ার করে দেব তার সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান। আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন ‘বাংলার ক্রাশ’।

‘বহুরূপ’ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী। এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনিতে। সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে। আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল।

উল্লেখ্য, দেব-ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা। মাঝেমধ্যে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন-দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনিই। এরই মধ্যে ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

দেবের প্রশংসায় ইধিকা

আপডেট সময় ০১:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫