ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা এবার ক্ষোভ প্রকাশ করলেন একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রচারণায়।

প্রভার দাবি, ‘ট্র্যাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি তার কোনো অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করছে। অথচ ওই সংস্থার কাছ থেকে তিনি কোনো সেবা নেননি।

প্রভার ভাষায়, ‘তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভ্রমণে যাই নিজের টাকায়। অথচ আমার ছবি ও ভিডিও তারা ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করছে। এটি সম্পূর্ণ অনৈতিক।’

অনুমতিবিহীন কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি আরও বলেন ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা ছবি-ভিডিও ব্যবহার করছেন? আমি কোনো অনুমতি দিইনি। এটা ঠিক কাজ নয়।’ তবে এ অভিযোগ নিয়ে ট্রাভেল ট্র্যাকারসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই সঙ্গে আরেকটি ভুল ধারণার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) এক লাইভ ভিডিওতে তিনি জানান, সম্প্রতি অনেকেই তাকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

আপডেট সময় ০৯:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫