ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

হাজীগঞ্জে এক ফার্মেসী ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে

এই হামলার ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ঘটনাটি সোমবার সকালে উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের পলাশ মেম্বারের বাড়ির সম্মূখে ঘটেছে।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে খিলপাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে নজরুল ইসলাম পিংকুর উপর একই এলাকার পাটোয়ারি বাড়ির মৃত জব্বর আলীর ছেলে মোস্তফা কামাল পাটোয়ারী তার ছেলে আলামিন, পরান ও কবির অতর্কিত হামলা চালায়।

এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে আহত ব্যবসায়ীর পরিবারের লোকজন হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। তার মুখমন্ডলে পাঁচটি সেলাই দেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে নজরুল ইসলাম পিংকু বাদী হয়ে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, আল আমিন (২৫), পরান (২৮), কবির (৩২) ও মোস্তফা কামাল (৬২)। এ প্রসঙ্গে নজরুল ইসলাম পিংকু বলেন, ঘটনার দিন সকালে হামলাকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর অতর্কিত হামলা চালায়। সুষ্ঠু বিচার পেতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছি। অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

হাজীগঞ্জে এক ফার্মেসী ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে

আপডেট সময় ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২