ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’

বগুড়ায় স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পুলিশের দাবি আত্মহত্যা

বগুড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ ওই নারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হওয়া জেওন আফরোজ কনিকা (৩৯) বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী। পুলিশের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলশিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। সোমবার সকাল ৯টার দিকে স্বামী সিরাজুলের সঙ্গে তার মোবাইলফোনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, স্কুলশিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। তবে এর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। মরদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান

বগুড়ায় স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পুলিশের দাবি আত্মহত্যা

আপডেট সময় ০৮:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২