ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

হলিউড অভিনেত্রী হানিয়া আমির। তিনি সম্প্রতি আইএমডিবি’র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন। এবার নিজের ভক্ত-অনুরাগীদের সারপ্রাইজ দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেই সকল অনুরাগীদের, যাদের জন্মদিন ছিল সেদিন। গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির কিছু ছবি দিয়ে হানিয়া একটি পোস্ট করেন।

ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকের সঙ্গে মানানসই লাল রঙের হাফ-জ্যাকেট, কালো বুট এবং আকর্ষণীয় গয়না পরেছেন তিনি। সঙ্গে হালকা মেকআপে তার চেহারা আরও ঝলমলে হয়ে উঠেছে।
ছবিগুলোর ক্যাপশনে হানিয়া লেখেন, ‘আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ এই ব্যতিক্রমী পোস্ট দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায়।
পোস্ট করা ছবিগুলোতে হানিয়াকে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিল-এর সাথে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।

প্রসঙ্গত, হানিয়ার সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি বরাবরই ভক্তদের কাছে প্রিয়। তার এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোই তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জনপ্রিয় করে তুলছে এবং বিশ্বজুড়ে পাকিস্তানি সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প

ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির

আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫