ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

খোলামেলা পোশাকে বিতর্কে জড়ালেন পাকিস্তানি অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বিনোদন জগতে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনে গিয়ে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ তারকা।

তার এই পোশাক ‘সংস্কৃতির সঙ্গে মানানসই নয়’ নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউইয়র্কের ছবি শেয়ার করেছেন আইজা আওয়ান। ছবিগুলোতে তাকে একটি বেগুনি রঙের টপস এবং ডেনিম শর্টস পরা অবস্থায় দেখা যায়।

ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। আইজা আওয়ানের পোশাকে তার ভক্তদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদেশে গেলেও একজন তারকার তার নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তারা মনে করে এই ধরনের পোশাক পরলে ভালো কাজ পাওয়া যাবে।’ আরেকজন লিখেছেন, ‘তার নিজের ধর্ম এবং দেশকে উপস্থাপন করা উচিত, উল্টোটা নয়।’

কিছু নেটিজেন তার পোশাকের ধরন নিয়ে ট্রল করেছেন এবং তার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, এই সমালোচনার ঝড় সত্ত্বেও অনেকেই আইজা আওয়ানের পক্ষে দাঁড়িয়েছেন।

তাদের যুক্তি, একজন তারকার ব্যক্তিগত জীবনে কী ধরনের পোশাক পরবেন, তা নিয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। যখন তারা ক্যামেরার সামনে থাকেন না, তখন তাদের ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা থাকা উচিত। আইজা আওয়ান এই বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

খোলামেলা পোশাকে বিতর্কে জড়ালেন পাকিস্তানি অভিনেত্রী

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫