ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

শুটিং সেটে জ্ঞান হারান অভিনেত্রী, ফিরলেন নতুন উদ্যমে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

ললিউড অভিনেত্রী সাবা কামার প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর ফের কাজে ফিরেছেন। গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে হৃদরোগজনিত জটিলতার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।

হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কারণ জানান সাবা। তিনি জানান, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে তার এই হৃদরোগের সমস্যা হয়েছে। তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে প্রকাশ করতে। একইসঙ্গে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি।

সাবা সম্প্রতি তার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, যদিও তিনি জানিয়েছেন এখনো পুরোপুরি সুস্থ হননি। নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত এবং দ্রুত শুটিং শুরু করতে চান। বরাবরের মতোই নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবা। সাবা জানান, দর্শকদের ভালোবাসা আর শুভকামনাই তাকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে সাহায্য করেছে।

সাবা কামার তার অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করার ব্যাপারে আশাবাদী। নতুন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি সাবা। তবে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাদের প্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখতে পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

শুটিং সেটে জ্ঞান হারান অভিনেত্রী, ফিরলেন নতুন উদ্যমে

আপডেট সময় ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫