সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই কমছে না

বিশ্ববাজারে দাম স্থিতিশীল না হওয়ায় শিগগিরই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। গতকাল রবিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশেও তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-এলাহী বলেন, ‘বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে, তা আবার কালই ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং জ্বালানির দাম আমাদের একটু বুঝেশুনে নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘বিশ্বে ভূ-রাজনীতির বড় হাতিয়ার এখন জ্বালানি। এর ভবিষ্যৎ কী হবে তা আমাদের জানা নেই। তাই জ্বালানির বিকল্প উৎস বাড়াতে হবে। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের জ্বালানির ব্যবহার কম বিধায় চিন্তা খানিকটা কম। তবে ডলারসংকটে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ’ এ সময় তিনি দেশের মানুষকে জ্বালানি ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার আহবান জানান।

এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ করার ওপরও জোর দেন উপদেষ্টা। এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কম্পানিগুলোর আবেদনের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই কমছে না

আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২