ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড ঘোষণা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকার আরো ৪.৫ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। এ সহায়তা রোহিঙ্গা শরণার্থী ছাড়াও কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের স্থানীয়দের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শিশুদের সুরক্ষায় ব্যবহার করা হবে।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ৪.৫ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। এসব সহায়তা বিশ্ব খাদ্য সংস্থা (উব্লিওএফপি) এবং ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের স্থানীয়দের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শিশুদের সুরক্ষায় ব্যবহার করা হবে। এরমধ্যে ডব্লিওএফপির মাধ্যমে ৩ মিলিয়ন পাউন্ড এবং ইউনিসেফের মাধ্যমে ১.৫ মিলিয়ন পাউন্ড খরচ করবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়কে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং অতিথি সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দিতে সহায়তা করবে।

হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে যুক্তরাজ্য চাপ অব্যাহত রেখেছে। যা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করবে। তবে অবশ্যই সেটি মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড ঘোষণা

আপডেট সময় ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২