ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে ১০ তলা নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম খালিদ হাসান (১৯)। নিহত খালিদ রংপুর জেলার গঙ্গাচড়া থানার ফুলবাড়ির চওড়া ছড়াবাড়ি গ্রামের ইউসুফ আলীর পুত্র।

আজ রোববার সকাল ১১টার দিকে শাহজাহানপুর শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। আজ দুপুরে ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। নিহতের ভাই খাদিমুল ইসলাম জানান, তারা একসঙ্গে শাহজাহানপুরের শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে শ্রমিকের কাজ করতো। খালিদ রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করতেন।

আজ রোববার সকালে তারা একেকজন একেক তলায় কাজ করছিলেন। খালিদ অন্য সহকর্মীদের সঙ্গে ১০ তলায় কাজ করছিলেন। এ সময় তারা শুনতে পান ওই ভবনের সিঁড়ি থেকে অসাবধানতা বশত: খালিদ নিচে পড়ে গেছে। গুরুত্বর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় বহুতল ভবন থেকে পড়ে গিয়ে খালিদ হাসান নামে এক শ্রমিক আহত হয়েছিল। পরে তার স্বজন ও সহকর্মীরা চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২