ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পরিবারের সঙ্গে শেষ দেখার সুযোগও পাননি সেই ইরানি আন্দোলনকারী

হিজাব বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ ডিসেম্বর মোহসেন সেকারি নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। দেশটিতে নতুন করে আন্দোলন ছড়িয়ে পড়ার পর এটি প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে মোহসেন সেকারিকে তার পরিবারের সঙ্গে শেষ দেখার সুযোগও দেওয়া হয়নি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার পরিবারকে এটি অবহিতও করা হয়নি। তার পরিবারের সদস্যরা এ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন। আপিলের রায়ের অপেক্ষায় ছিলেন তারা। এরমধ্যে অপ্রত্যাশিতভাবে খবর পান, তাদের প্রিয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানি কর্মকর্তারা মোহসেনের পরিবারকে তার মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে অভিহিত করছেন। এ খবর শোনার পর তারা কান্নায় ভেঙে পড়েন।

মোহসেন সেকেরির বিরুদ্ধে অভিযোগ ছিল, হিজাব বিরোধী আন্দোলনের সময় তিনি রাজধানী তেহরানের একটি রাস্তা আটকে বিক্ষোভ করছিলেন। ওই সময় চাপাতি দিয়ে কুপিয়ে আধাসামরিক বাহিনী বাসিজ প্রতিরক্ষা ফোর্সের এক সদস্যকে আহত করেন। তার বিরুদ্ধে কথিত ‘সৃষ্টিকর্তার প্রতি শত্রুতার’ প্রমাণ পায় ইরানি আদালত। এরপরই খুবই অল্প সময়ের ব্যবধানে বিচার কার্যক্রম পরিচালনা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোহসেন। গত ২০ নভেম্বর আপিল আবেদন প্রত্যাখ্যান করা হয়। কিন্তু এর কোনো কিছুই তার পরিবারকে অভিহিত করা হয়নি।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে ইরানের রাজধানী তেহরানে হিজাব পরিধানের বিধান লঙ্ঘনের দায়ে আটক  হন কুর্দি তরুণী মাহসা আমিনি। আটক অবস্থায় পুলিশ হেফাজতে তিনি মারা যান। এরপরই দেশটিতে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভে এখন পর্যন্ত চারশরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পরিবারের সঙ্গে শেষ দেখার সুযোগও পাননি সেই ইরানি আন্দোলনকারী

আপডেট সময় ০২:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২