সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আইএমএফ বলেছে বাংলাদেশের অর্জন অসামান্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাণ খুলে, মন খুলে বলেছে, বাংলাদেশের অর্জন অসামান্য। কয়েক দিন আগে আইএমএফের প্রতিনিধিদল দেশের অর্থনীতি কোথায় আছে তা দেখতে এসে এ কথা বলেছে।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে এ বছরের ভ্যাট সম্মাননাপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের যে অর্জন তা সরকারের একক অর্জন নয়। এক হাতে এটি হয়নি। দেশের সব মানুষের সম্পৃক্ততায় এ অর্জন এসেছে। সরকার করদাতাদের কাছে ঋণী।

গত ১৪ বছরে অর্থনীতিতে বাংলাদেশের সাফল্য তুলে ধরে মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন আমাদের অর্থনীতির আকার ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মতো। সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন ডলার। আর ৬০০ ডলারের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮৬৪ ডলার।

অনুষ্ঠানে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রাজস্ব আয়ের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। আমার মনে হয়, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, করদাতার যেন স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানের পরিবেশ পায়, সেই লক্ষ্যে অটোমেশনের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো হচ্ছে। দক্ষ জনবল বাড়ানোর পাশাপাশি ভ্যাট অফিস বাড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন নিয়মিত যারা ভ্যাট দেন, তাদের হয়রানি না করা এবং কর ব্যবস্থায় আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি করহার হ্রাস করে কর জাল বাড়ানোর সুপারিশ করেন।

এবার জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ ও এসএমসি এন্টারপ্রাইজ, ব্যবসায় শ্রেণিতে গাজীপুরের ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড, সেবা শ্রেণিতে বিকাশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক ও নগদ লিমিটেড।
অনুষ্ঠানে এনবিআর সদস্য জাকিয়া সুলতানা প্রবন্ধ উপস্থাপন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইএমএফ বলেছে বাংলাদেশের অর্জন অসামান্য : অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২