ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ

কাশিমপুরে গজারি বনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর এলাকার গোবিন্দবাড়ি ফরেস্ট অফিসের পেছনে গজারি বনের ভেতর থেকে এক অজ্ঞাত যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এলাকাবাসীর সন্দেহজনক গন্ধ ও অবস্থান দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি সম্ভবত পাশের হাতিমারা এলাকার এক যুবকের, যার নাম হতে পারে শফিকুল। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান,গোবিন্দবাড়ি এলাকায় মাঝে মাঝে এ ধরনের অজ্ঞাত লাশের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান “আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও বলেন, “পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।”
এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছেন। তদন্ত সম্পন্ন হলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

কাশিমপুরে গজারি বনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫