ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ

ভালুকা পৌর বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই : হাতেম খান

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হাতেম খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ভালুকা পৌর বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না, সে যতই শক্তিশালী হোক না কেন।”

তিনি আরও বলেন, “আমার চেয়ে দল বড়। দলের শৃঙ্খলা রক্ষা ও সুনাম বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কেউ যদি দলের নাম ব্যবহার করে সন্ত্রাস বা চাঁদাবাজির মতো অপরাধে জড়ায়, তার বিরুদ্ধে পৌর বিএনপি কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।”

সম্প্রতি দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে এমন অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ প্রেক্ষিতে আলহাজ্ব হাতেম খান দলের অবস্থান পরিষ্কার করে বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। এ দল মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই করে। এখানে ব্যক্তিস্বার্থে অপব্যবহার বা অপকর্ম বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, পৌর বিএনপিকে সুসংগঠিত করতে ইতোমধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। দলের ভাবমূর্তি নষ্টকারী ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও হাতেম খানের বক্তব্যকে সমর্থন করে বলেন, “ভালুকা পৌর বিএনপিকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী অবস্থানে নিতে হলে, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিএনপির তৃণমূল কর্মীরা মনে করছেন, এতে দলের ভিত মজবুত হবে এবং দলে অপসত্তার রাশ টেনে ধরা সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ভালুকা পৌর বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই : হাতেম খান

আপডেট সময় ০৪:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫