ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ক্ষমতাচ্যুত হওয়ার পরই আটক পেরুর প্রেসিডেন্ট

রাজনৈতিক নাটকের এক দিনের পরেই, স্থানীয় সময় বুধবার পেরুতে নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন। লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা।

এরপরেই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে ক্ষমতা হারানো এই প্রেসিডেন্টকে আটক করেছে পুলিশ। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। পেরুর ইতিহাসে তিনিই  প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

kalerkantho

  নতুন প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এর আগে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট পেদ্রো প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন । এমন বিদায়ের মাধ্যমে পেদ্রোর ১৭ মাসের শাসনের অবসান হলো। তার সময়ে পেরুর রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। এই ১৭ মাসের মধ্যে তিনি পাঁচবার মন্ত্রিসভা গঠন করেছেন আবার পরিবর্তন করেছেন ।   এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে দুইবার অভিসংশন এবং ছয়বার তদন্ত করার চেষ্টা করা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোর বিরুদ্ধে আগেই অভিসংশনের প্রস্তাব দেন দেশটির সংসদের আইনপ্রণেতারা। বুধবার এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য পেদ্রো সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ডিক্রি জারি করেন এবং দেশ শাসনের কথা বলেন। টেলিভিশনে ভাষণ দিয়ে তিনি জানান, অস্থায়ীভাবে সংসদ ভেঙে দেবেন। ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা এবং দেশে নতুন নির্বাচনের আয়োজন করবেন। এই ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন তার নিজ দল। বিরোধী দলের সদস্যরাও একই মন্তব্য করেন।

পেদ্রো এর আগে দেশটির বিচারবিভাগ নতুন করে সাজানোর ঘোষণা দেন। যারা তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তদন্ত করছিল। তিনি এসব সিদ্ধান্ত নেয়াতে ক্ষুদ্ধ হন মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপরেই তারা একে একে পদত্যাগ করতে থাকেন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পেদ্রোর।   ‘সংবিধান পরিপন্থি অভ্যুত্থান চেষ্টায়’ ফেঁসে যান তিনি। এ কারণে ক্ষমতা হারানোর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ক্ষমতাচ্যুত হওয়ার পরই আটক পেরুর প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২