ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

মধ্যনগরেে বালু, সহ পাঁচটি ইঞ্জিনচালিত স্টীলবডি নৌকা জব্দ, গ্রেপ্তার ১৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীর পৃথক দুটি স্থান থেকে খননযন্ত্র (অ্যাক্সেভেটর) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে গতকাল শুক্রবার (১আগস্ট) সকালে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ ঘনফুট বালু, পাঁচটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকায় ১৫জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিবুর রহমান বলেন, উপজেলার তেলিপাড়া গ্রামের জামে মসজিদের সামনে থাকা সোমেশ্বরী নদীতে ও উপজেলার মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীর দুটি স্থান থেকে গত বুধবার সকাল থেকে অবৈধভাবে চারটি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্র করে আসছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ থেকে ২০জন ব্যক্তি। এমন অভিযোগ পেয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে ও মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীতে অভিযান চালানো হয়।এ সময় এক হাজার ৮০০ঘনফুট বালু,পাঁচটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা ও ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মধ্যনগরেে বালু, সহ পাঁচটি ইঞ্জিনচালিত স্টীলবডি নৌকা জব্দ, গ্রেপ্তার ১৫

আপডেট সময় ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫