ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

গাজীপুরে নৌকাডুবে দুই যুবকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের বাউন পাড়দিয়া শাপলা বিলে নৌকা ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দিকে বন্দে আলী হাজীর বাড়ির পেছনের বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মাহিন(১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজীদ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বন্ধু মিলে জেলার মাওনা এলাকা থেকে শাপলা ফুল তুলতে ও বিল এলাকায় ঘুরতে এসে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে নামেন। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এতে মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে যান এবং তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিলে থাকা স্থানীয় মহিলারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার কাজে অংশ নেন। প্রথমে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনের লাশ প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, “নিহত মাহিনের লাশ আমরা উদ্ধার করেছি। বাকি তদন্ত চলছে।”
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী জানান, ঘটনাস্থল থেকে বায়েজিদের লাশ উদ্ধার করা হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসা এক যুবকের আগেই মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গাজীপুরে নৌকাডুবে দুই যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫