ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

ইজিবাইক চালক হত্যা মামলার  ৫ ফাঁসির আদেশ 

ইজিবাই ছিনতাইয়ের ঘটনায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ড প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অন্যথায় আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১/৩০ মিনিটে ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ ১ নং আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী আবু কাওসার (২৬), জনি মোল্যা(৩১) রাজেস রবি দাস(৩০) ও রবিন মোল্যা (২৬), উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়। এ সময় আসামিরা পুলিশের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করে। কারাগারে নেওয়ার সময় আসামেদের মার মুখে আচরণ করতে দেখা যায়। মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামি রাসেল শেখ (২৬), পলাতক। তারা প্রত্যেককে পশ্চিম খাপাসপুর বাসিন্দা ও ভাড়াটিয়া। বাদশা শেখ (২৬) নামের অপার আসামিকে দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রাজবাড়ী জেলা সদরের মজলিসপুর এলাকার মুরাদ শেখ এর ছেলে। তিনি ছিনতাই হওয়া ইজিবাইকটি ক্রয় করেছিলেন বলে আদালত সূত্রে জানা যায়। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর ইজিবাইক নিয়ে শহরের বের হন, সালথা উপজেলা দেয়ালীকান্দা গ্রামের ও শহরের পশ্চিম হাবাসপুরের ভাড়াটে শওকত মোল্লা। ঐদিন তিনি রাতে বাড়িতে না ফিরায় স্বজনেরা খুঁজতে থাকেন। পরের দিন সকালে শহরের গোয়ালচামোট মোল্লাবাড়ি সড়কের শেষ প্রান্তে একটি ধানখেতে শওকতের লাশ সনাক্ত করেন স্বজনেরা। এই ঘটনায় পরের দিন অজ্ঞাতনামাদের আসামে করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত র ব্যক্তির বাবা আয়নাল মোল্যা। মামলা করার পর তিন দিনের মধ্যে রহস্য উদঘাটন করেন পুলিশ। এরপর ৫ আসামিকে গ্রেফতার করা হয় এবং ২০২০ সালের ২৬ সে আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (পিপি) চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, আসামিরা ইজিবাইকটি ভাড়া করে শহরের বিভিন্ন স্থানে ঘোরেন। একপর্যায়ে কৌশলে তারা শওকতকে ঘটনাস্থলে নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকান্ডটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন। এ রায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। ফরিদপুর জজ কোর্টের পুলিশ পরিদর্শক নাজনীন খানম সাংবাদিকদের বলেন, আসামেদের যেহেতু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সে ক্ষেত্রে উগ্র আচরণ করাটাই স্বাভাবিক। এমনটি হতেই পারে। তবে অপ্রীতিকার ঘটনা এড়ানোর জন্য আগে থেকেই অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ইজিবাইক চালক হত্যা মামলার  ৫ ফাঁসির আদেশ 

আপডেট সময় ০৫:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫