ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ রাজৈরে ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে প্রাইভেট কারে আগুন

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়িতে থেকে নাশকতা করার চেষ্টায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির বাগান থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও ১৫-২০ সহযোগী পালিয়ে গেছে।

হাতিয়া থানা ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন বেদনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫