ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

চাঁদপুরে ১০ বালুমহাল মালিককে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বালুমহাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন। অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মেসার্স নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মেসার্স তালুকদার বিল্ডার্স নামে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, ব্যবসায়ীরা পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালুমহাল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু ব্যবসা নদী তীরবর্তী এলাকার জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

চাঁদপুরে ১০ বালুমহাল মালিককে জরিমানা

আপডেট সময় ০১:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫