ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

বেনাপোল বন্দরে ১০ টাকা চাঁদা নেওয়ায় ৫০ আনসার বদলি

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫০ জন আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়।

জানা গেছে, বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষায় ১৩৭ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থার পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বকশিশের নাম করে ট্রাকপ্রতি ১০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এ দুই নিরাপত্তা সংস্থার নামে।

আরও জানা গেছে, ঘুষ নেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেয়ে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যে কোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

বেনাপোল বন্দরে ১০ টাকা চাঁদা নেওয়ায় ৫০ আনসার বদলি

আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫