ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ডিএসসিসি’তে প্রতারক চক্রের মূলহোতা কবির খিলগাঁওয়ে গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধশত লোকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কবিরকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত প্রতারক মোঃ কবির (৪৮) কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুরাদনগর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র। আজ দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি ফারজানা হক এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোঃ কবিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এএসপি ফারজানা হক জানান, গ্রেফতারকৃত প্রতারক কবির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধশত বেকার চাকুরী প্রার্থী যুবকের নিকট থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, প্রতারক কবির একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরী করত এবং গত চার বছর পূর্বে সে বহিষ্কৃত হয়। বহিষ্কৃত হওয়ার পর থেকে সে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকে তার পেশা বানিয়ে নিয়েছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ডিএসসিসি’তে প্রতারক চক্রের মূলহোতা কবির খিলগাঁওয়ে গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২