ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মঠবাড়িয়ায় বিএনপি’র ১০২ নেতাকর্মীর নামে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ার ব্যাংকপাড়াস্থ আওয়ামীলীগ অফিসে শনিবার দিবাগত গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এঘটনায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে রোববার রাতে পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে এজাহার নামীয় এবং ৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বাবুলকেও আসামী করা হয়। মামলায় বাদী অভিযোগ করেন, শনিবার দিনগত গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা শেষ করে বাসায় যাওয়ার পথে আসামীরা লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ পৌরশহরের ব্যাংকপাড়াস্থ আওয়ামীলীগ অফিসের সম্মুখে এসে নেতাকর্মীদের ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এতে অফিসের টিনের বেড়া ও জানালার গ্লাসে ব্যাপক ক্ষতি হয়। পরে আসামীরা আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করে। এব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবী দাবী করে বলেন, এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবেনা বরং আরো শক্তিশালী হবে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাছাড়া আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মঠবাড়িয়ায় বিএনপি’র ১০২ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় ০৪:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২