ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জঙ্গি ছিনতাইয়ে আগাম তথ্য না থাকাকে ব্যর্থতা মনে করছে র‌্যাব

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারি না বলে মন্তব্য করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেছেন, যদি আগাম গোয়েন্দা তথ্য থাকত তাহলে এ ঘটনায় আমাদের প্রস্তুতি থাকত। পূর্ব প্রস্তুতি থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো, তাহলে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা রোধ করতে পারতাম। এজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারি না। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাবের এই কর্মকর্তা।

আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে দেশবাসী জানতে চায়। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য ছিল কি না? আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায় এড়ানো যায়? ছিনতাই হওয়া জঙ্গিরা কোথায়?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে পুনরায় গ্রেপ্তারে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে তাদের আগের অপরাধ কার্যক্রম, তাদের বিচরণ, সিসিটিভি বিশ্লেষণসহ সার্বিক দিক মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাই বা পালিয়ে যাওয়ার ঘটনায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। যদি আগে গোয়েন্দা তথ্য থাকত, তাহলে এই ঘটনায় আমাদের প্রস্তুতি থাকত। পূর্ব প্রস্তুতি থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো, আমরা জঙ্গি ছিনতাইয়ের ঘটনা রোধ করতে পারতাম। এজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারি না।

এ ধরনের ঘটনা রোধে সবারই সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, আমরা মনে করি, কারাগারে নিরাপত্তায় নিয়োজিত বিভাগ, গোয়েন্দাসহ সবার পক্ষ থেকে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হতো তাহলে এমন ঘটনা ঘটত না। ২০১৪ সালে এমন একটি ঘটনা ঘটেছিল। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য নিহত হয়েছিল। তার অনেকদিন পর এমন একটি ঘটনা ঘটল।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা সবসময় নজরদারি রাখছি। আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। এমন না যে এমন ঘটনায় আমরা শতভাগ ফুলফিল করে কাজ করতে পেরেছি। দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবসহ অন্যান্য সব আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করে যাচ্ছে।

পালিয়ে যাওয়া দুই জঙ্গি কোথায়, দেশে নাকি দেশের বাইরে— জানতে চাইলে র‌্যাব মুখপাত্র বলেন, এই মুহূর্তে এটা বলার অবকাশ রাখে না। আমরা কাজ করছি। আমরা তাদের পালানো, বিচরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জঙ্গি ছিনতাইয়ে আগাম তথ্য না থাকাকে ব্যর্থতা মনে করছে র‌্যাব

আপডেট সময় ০৩:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২