ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

মঠবাড়িয়ায় প্রতিবন্ধীর উপর হামলা” জমি দখলের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধীর উপর হামলা ও প্রতারণার মাধ্যমে একটি অসহায় পরিবারের জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার ধানীসাফা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে। স্হানীয় সূত্রে জানাযায় তেতুল বাড়িয়া গ্রামের হিঙ্গুল আলী হাওলাদার এর মৃত্যুর পর তার তিন ছেলে হাতেম আলী হাং,তোতাম্বার আলী হাং ও তাহের আলী হাং তার বাবার পৈত্রিক সম্পত্তির মালিক হয়।

এর মধ্যে হাতেম আলী হাং এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে হঠাৎ মৃত্যু বরন করলে তার একমাত্র ছেলে ইসমাইল প্রতিবন্ধী ও মেয়েরা ছোট থাকায় হাতেম আলী হাং এর অংশের প্রায় চার একর সম্পত্তি তোতাম্বার আলী ও তাহের আলীর বংশের লোকজন চাষাবাদ করতো এবং বর্গাচাষী হিসাবে তাদের প্রতিবছর ফসল বুঝিয়ে দিতো।

ইতিমধ্যে অত্র মৌজায় জরিপের মাঠ পর্চার কাজ শুরু হলে হাতেম আলী হাং এর মেয়েরা বিভিন্ন জায়গায় শশুর বাড়িতে থাকার সুবাদে ছেলে প্রতিবন্ধী ইসমাইলের সাথে প্রতারণা করে ভুল বুঝিয়ে তার বাবার সকল সম্পত্তি তাহের আলীর বংশধর আঃ রব,আঃ হক সহ অন্যরা রেকর্ড করিয়ে নিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে ইসমাইল ও তার বোনেরা তাদের জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ আঃ রব, আঃ মালেক, আঃ হক,দুলাল সহ তাদের পরিবারের লোকজন নিয়ে প্রতিবন্ধী ইসমাইল ও তার স্ত্রী রুবি বেগম, বোন ফজিলা কে মারধর করে আহত করে ফেলে। পরে স্হানীয়রা তাদের কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এ ব্যাপারে প্রতিপক্ষের সাথে কথা বলতে চাইলে তাদের কে না পাওয়ায় তাদের পরিবারের লোকজন জানান, আমাদের জমিতে তারা বীজ রোপন করতে গেছে, দীর্ঘদিন যাবত আমরা এ জমি ভোগ দখল করে আসছি,সেখানে বাঁধা দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

মঠবাড়িয়ায় প্রতিবন্ধীর উপর হামলা” জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৬:১৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২