ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ইশরাকের মেয়রের দায়িত্ব প্রদানের দাবিতে মানববন্ধন

  • হাসান মাহমুদ
  • আপডেট সময় ১০:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

প্রকৌশলী ইশরাক হোসেন ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে আইনগত লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা করে।

এই রায়ের পরও তাকে মেয়রের দায়িত্ব প্রদান না করায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে আজ রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় অমান্য করে সরকার গণতন্ত্রের প্রতি চরম অবমাননা দেখিয়েছে। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব প্রদান না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হলে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রশ্নের মুখে পড়বে। মানববন্ধন সহ একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা নগরভবন থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার নগর ভবনে ফিরে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ইশরাকের মেয়রের দায়িত্ব প্রদানের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫