সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয় পেলেন ইয়ানিক সিনার

মাঠের বাইরে ১০০ দিনেরও বেশি সময়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে ইয়ানিক সিনারের। ডোপিং কাণ্ডে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন তিনি। বিশ্বসেরা টেনিস তারকার প্রত্যাবর্তনও হয়েছে দারুণভাবে। জয় দিয়েই ফের খেলা শুরু করেছেন তিনি।

গতকাল শনিবার ইতালিয়ান ওপেনে উল্লসিত স্বাগতিক দর্শকদের সামনে ৯৯তম র‌্যাঙ্কধারী মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। এতে তিনি প্রমাণ করে দিলেন—এখনও টেনিস ম্যাচ জিততে জানেন।

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জনের পর এটি ছিল সিনারের প্রথম ম্যাচ। তিনি বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমি এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতামূলক মনোভাব ফিরে পেতে মাত্র তিনটি গেম লেগেছিল।’
শনিবার সিনারের খেলায় খুব একটা জড়তা দেখা যায়নি। খুব দ্রুতই আগের মতো লাইনের কাছাকাছি তার গ্রাউন্ডস্ট্রোকগুলো মারতে শুরু করেন।

তবে সিনার স্বীকার করেছেন, নিষেধাজ্ঞা শেষে আগের ফর্মে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল। বলেন, ‘সন্দেহ থাকা স্বাভাবিক। কোনো সন্দেহ না থাকলে সেটা অদ্ভুত হতো, এমনকি আত্মগর্বিতও শোনাতো, তাই না?’
‘আজ (গতকাল) কোর্টে নামার আগেও আমার সন্দেহ ছিল। পরের ম্যাচে কী হবে, সে নিয়েও সন্দেহ আছে। তবে এসব সন্দেহ নিয়েই আমাদের বাঁচতে হয়। কারণ এর মানে হলো আপনি সত্যিই বিষয়টিকে গুরুত্ব দেন, উন্নতি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, কিছু অসাধারণ করতে চান’-যোগ করেন সিনার।

১০,৫০০ দর্শকের অনেকেই খেলা দেখতে এসেছেন কমলা রঙের পোশাকে, যা সিনারের থিম রঙ। দর্শকদের হাতে দেখা গেছে অনেক পোস্টার, যার একটিতে লেখা ছিল: ‘বেনতোর্নাতো ইয়ানিক’ (ইতালীয় ভাষায় ‘স্বাগতম ইয়ানিক’)।

গেল অক্টোবর থেকে এ নিয়ে টানা ২২ ম্যাচে জয় পেলেন সিনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয় পেলেন ইয়ানিক সিনার

আপডেট সময় ০৬:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫