ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সদর ইউএনও

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগ লাঘবে ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্য দিয়ে সদর উপজেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো: সমাসুজ্জামান।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে ফাড়াবাড়ী আ: রশীদ ডিগ্রী কলেজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কর্মসুচির আওতায় শীতবস্ত্র হিসেবে ২০০ হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এসময় সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হরিপ্রসাদ বর্মন সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে ইউএনও আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আপনাদের এ কম্বল বিতরণ করা হচ্ছে। কোনো চেয়ারম্যান বা আমি ইউএনও এসব দিচ্ছি না। আপনারা সকলেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, আপাতত সদর উপজেলার ২২টি ইউনিয়নে চারহাজার চারশত কম্বল প্রদান করা হলো। প্রাপ্তি সাপেক্ষে আবারও শীতবস্ত্র বিতরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সদর ইউএনও

আপডেট সময় ০৭:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২