ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

‘মানুষ মানুষের জন্যে ফেসবুক পেইজের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন

  • রিয়াজ ফরাজী, ভোলা
  • আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৮৬৬ বার পড়া হয়েছে

জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, এই স্লোগান টির সামনে আসার সাথে সাথে বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে।

ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই। আছে তাঁর গান। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে। আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে কি দাঁড়াচ্ছি? অবশ্যই অনেকে দাঁড়াচ্ছেন। তেমনি মানুষ মানুষের জন্য ফেসবুক পেইজের পক্ষ থেকে কুয়েত প্রবাসী মোঃ শাজাহান শীতার্ত পরিবারের মাঝে ১০০ টি ও রুমা ফ্যাশনের পক্ষ থেকে ৫ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এই ১০৫ টি পরিবারের বাড়িতে গিয়ে স্ব সম্বল হীন অসহায় মানুষের তালিকা করেন,শত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে কুয়েত প্রবাসী শাজাহানকে সার্বিক সহায়তা করেন,উদীয়মান তরুণ সাংবাদিক মোঃ নুরনবী। এছাড়াও একটি অসহায় পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী দেন। মানবিক কুয়েত প্রবাসী মোঃ শাজাহান বড় মানিকা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড, আঃ বারেক ব্যাপারী বাড়ির, আঃ বারেক এর ছেলে।

কুয়েত প্রবাসী শাজাহান এর মত আরো অনেক বেশি মানুষকে আমরা দেখতে চাই। আসুন, আমরা মানবতার হাত বাড়াই।বিপদে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে আর আমরা কিসের মানুষ! মানবিকতাই তো মানুষের আসল পরিচয়!

কুয়েত প্রবাসী মোঃ শাজাহান এর কাছে জানতে চাইলে তিনি জানান- আমাদের সমাজে অসংখ্য বিত্তবান লোক আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মন,মানসিকতা কিংবা সময় নেই। আমি একজন প্রবাসী ঘাম জড়িয়ে অর্থ উপার্জন করি, সেই উপার্জনের অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি লোকসমাজে দেখানোর জন্য করিনা। সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করার জন্য করে থাকি। আমাদের অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে না যায়! আমরা যেন আমাদের সহানুভূতির পরশ দিয়ে অসহায়কে সাহস জোগাতে পারি! তার কাঁধে হাত রেখে বলতে পারি—ভয় নেই, শঙ্কিত হয়ো না। আমরা তোমাদের পাশে আছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

‘মানুষ মানুষের জন্যে ফেসবুক পেইজের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন

আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২