ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু

আর্জেন্টিনার সাবেক ফুটবলার লুইস গালভান মারা গেছেন। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার। বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন। সেখানেই মারা যান ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন লুইস। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে। অবশ্য শেষদিকে দেশের বাইরের ক্লাবেও দেখা গেছে তাকে। কিছুদিন খেলেছেন বলিভিলিয়ার একটি ক্লাবে।

১৯৭৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় তার। সেই বছর প্যান আমেরিকান গেমসের দলে জায়গা করে নেন তিনি। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সবকটি ম্যাচেই তিনি খেলেন।

১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। তবে সেই আসরে খুব একটা ভালো করতে পারেনি। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫