ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

সমাবর্তনকে ঘিরে বদলে যাচ্ছে চবি, কর্মব্যস্ততায় জমজমাট ক্যাম্পাস

আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৯৭ জন গ্র্যাজুয়েট এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সমাবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ডক্টর অফ লেটার্স (ডি.লিট)’ সম্মাননা দেয়া হবে।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাই অংশ নিচ্ছেন এই আয়োজনে। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩,০০০ টাকা এবং পিএইচডি ও সমমানের ডিগ্রির জন্য ৫,০০০ টাকা।

প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থী পাবেন একটি মানিব্যাগ, কলম, ম্যাগাজিন, চবি লোগোসংবলিত কোট পিন, গাউন ও টুপি এবং উপাচার্যের স্বাক্ষরযুক্ত সনদপত্র। এগুলো বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

সমাবর্তনের সুষ্ঠু বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ১৯টি উপ-কমিটি। ক্যাম্পাসজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার রঙে রঙিন চবি এখন যেন উৎসবের শহর।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘সমাবর্তনের এই উদ্দীপনা শুধু শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়। ড. ইউনূস স্যারকে আনতে পারা আমাদের বড় অর্জন।’

নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহকারীরা কাজ করবেন। চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এনায়েত উল্যা পাটোয়ারী জানান, ‘এক লক্ষ বর্গফুট জুড়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে থাকবে ১০০টি বাস এবং চলবে শাটল ট্রেন।’

উল্লেখ্য, সর্বশেষ সমাবর্তন হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ ৯ বছর পর এই বহুল কাঙ্ক্ষিত আয়োজনে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

সমাবর্তনকে ঘিরে বদলে যাচ্ছে চবি, কর্মব্যস্ততায় জমজমাট ক্যাম্পাস

আপডেট সময় ০৩:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫