নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে ৭১ সালের ৫মে সংঘটিত নারকীয় গণহত্যা। ৭১ এর ২৬ মার্চ বর্বর পাকবাহিনী নিরীহ বাঙালিদের উপর “অপারেশন সার্চ লাইট” নামে যে হত্যাযজ্ঞ শুর করেছিল তার রক্তাক্ত অধ্যায় নাটোরের গোপালপুরেও প্রভাব ফেলেছিল ,পাকবাহিনীর একটি দল ঢাকা থেকে গোপালপুর হয়ে রাজশাহী যাবার পথে ৭১ এর ২৯ মার্চ গোপালপুর রেলক্রসিংয়ের কাছে পাকসেনাদের বিরুদ্ধে ৬০জন সশস্ত্র আনসার সহ স্থানীয় জনগনের সরাসরি সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ২২জন পাকসেনা নিহত হয় ,এবং মুক্তিবাহিনীর ১৩ জন বীর শহীদ হন। এই যুদ্ধে পাক অধিনায়ক মেজর আসলাম আহত অবস্থায় মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ে এবং পরে তাকে হত্যা করা হয়। ৭১ এর ৫মে মিলের অভ্যন্তরে তারা এই মর্মান্তিক গনহত্যা চালায়। সেদিনের সেই লোমহর্ষক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন প্রশাসক আনোয়ারুল আজিমের স্ত্রী বেগম শামসুননাহার আজিম সহ নিহত অন্যান্যদের স্বজনেরা। সে সময় সংবাদপত্রে প্রকাশিত মিসেস আজিমের দেয়া বর্ণনায় জানা যায়, প্রথম দলটি মিলে ঢুকে মিলের প্রশাসক সর্বজনাব আনোয়ারুল আজিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহীদউল্লা, একাউনট্যান্ট সাইফুদ্দিন আহমেদ, ইক্ষু সুপারিনটেনডেন্ট গুলজার হোসেন তালুকদার, সহকারী সুপারিনটেনডেন্ট মান্নান র্ভঁইয়া, কৃষি কর্মকর্তা গোলাম কিবরিয়া, সহকরী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা আবুল হাশেম ও ষ্টেনোগ্রাফার আব্দুর রউফ সহ অর্ধশতাধিক কর্মচারী ও শ্রমিককে মিলের পুকুরের পাশে লাইন করে দাঁড় করায় এবং আনোয়ারুল আজিমসহ প্রত্যেকে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়। গোপালপুরের এই গণ্যহত্যার সাথে যে সমস্ত পাকসেনা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা হচ্ছে মেজর শেরওয়ানী, মেজর ইউলিয়ামওক্যাপ্টেন মোকতার। যে পুকুরটিতে নরপশুরা ফেলে দিয়েছিল নিরীহ বাঙালীদের লাশ, গোপালপুরের স্বাধীনতাকামী সহানুভূতিশীল জনগন সেই পুকুরটির নাম দিয়েছেন “শহীদ সাগর”। ১৯৭৩ সালের ৫ মে শহীদদের স্মরণে নির্মিত “নর্থ বেঙ্গল সুগার মিল্স স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ আনোয়ারুল আজিমের সহধর্মীনি বেগম শামসুননাহার আজিম। সেখানে ৪২ জন শহীদের নাম উলে¬খ আছে। এছাড়া শহীদ আজিম স্মরণে ১৯৭৩ সালের ১ ফেব্রয়ারী গোপালপুর রেলষ্টেশনের নতুন নাম করণ করা হয় আজিম নগর। প্রতি বছরের মতো এবারেও ৫ মে গোপালপুরবাসী শ্রদ্ধা ও বিনম্র চিত্তে স্মরণ করে দিনটি কোরআন খানী ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে পালিতো হয়।
সংবাদ শিরোনাম ::
আজ ৫ মে নর্থবেঙ্গল সুগার মিলস্ গনহত্যা দিবস
-
মোঃ মোসলেম উদ্দিন - আপডেট সময় ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- ৭০৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























