চাঁদপুরের শাহারাস্তিতে তালিকাভুক্ত দুর্ধর্ষ স্বর্ণচোর মেহরাজ কে চুরি হওয়া একটি স্বর্নের হারসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী নেতৃত্ব গঠিত যৌথবাহিনি
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনার অফিসার লেঃ জাবেদ হাসান জানান,গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ৫ মে ১২ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহারাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার আশরাফপুর এলাকা থেকে স্বর্ণ চোর মেহরাজ (১৮)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির থেকে ১৭.৫ গ্রাম স্বর্ণ, ১টি মোবাইল এবং ১টি ওয়্যার কাটার উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 






















