কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামী সহ ৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
৫মে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল আসামীদেরকে আটক করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার গোবরা গ্ৰামের মোঃ জিয়াদ আলী সরদারের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৫) সে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী। এ ছাড়া মহেশ্বরীপুর গ্ৰামের মনিরুদ্দীন শেখের ছেলে সোলেমান শেখ, জোড়শিং গ্ৰামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী, ,মঠবাড়ি গ্ৰামের ইয়াকুব সানার ছেলে মোঃ ইয়াছিন সানা, মহেশ্বরীপুর গ্ৰামের আবু তালেব ঢালীর ছেলে মোঃ কোবাত আলী (৫২)। এদের বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা 





















