ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সাবেক পরিবহন নেতা এনায়েতের ১৯০ গাড়ি জব্দের নির্দেশ আদালতের

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
খন্দকার এনায়েত উল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এনায়েত উল্লাহর পরিবারের সদস্যরা হলেন-তার স্ত্রী নার্গিস সামশাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশি।

দুদক তদন্ত দলের প্রধান উপপরিচালক মো. সাইফুজ্জামানের আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া, এনায়েত অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। আর তার নিজের নামে ও স্ত্রী, ছেলে, মেয়ের নামে প্লট, ফ্ল্যাট কিনেছেন বলে উল্লেখ করেন দুদক কর্মকর্তা।

তিনি বলেন, দুদক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যে, তারা গাড়িগুলো অন্যত্র বিক্রি করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
গত ১৪ জানুয়ারি এনায়েত ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাবেক পরিবহন নেতা এনায়েতের ১৯০ গাড়ি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫