ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

১৪ এপ্রিল কেটি পেরি মহাকাশে যান একটি নারী দলের সঙ্গে

হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি। ব্লু অরিজিন রকেটে মহাকাশে যাওয়ার পর ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছেন তিনি। তবে এ বিষয়ে তার কোনো দুশ্চিন্তাই নেই বলে জানিয়েছে হলিউডসংশ্লিষ্ট গণমাধ্যমগুলো।

১৪ এপ্রিল কেটি পেরি মহাকাশে যান একটি নারী দলের সঙ্গে। তার সাথে ছিলেন টেলিভিশন সঞ্চালক গেইল কিং, চলচ্চিত্র প্রযোজক কেরিয়েন ফ্লিন, নাসা রকেট বিজ্ঞানী আশা বো, নাগরিক অধিকার কর্মী এবং গবেষক অ্যামান্ডা নুয়েন। তারা একযোগে ১১ মিনিটের মহাকাশ ভ্রমণে বেরিয়েছিলেন।

সাধারণ মানুষসহ বেশ কিছু সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় কেটি পেরির মহাকাশ ভ্রমণের প্রতি আপত্তি জানিয়েছেন। একে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন। মহাকাশ মিশনের প্রতি এতসব নেতিবাচক মন্তব্য আসার পরও কেটি পেরি তার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

তিনি এই মিশনের প্রতি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। এটি তার জন্য একটি ‘ড্রিম কাম ট্রু’ মুহূর্ত ছিল।

বেশ কিছু সূত্র বলছে, কেটির আশপাশের অনেকেই তার জন্য উদ্বিগ্ন ছিলেন। কারণ মহাকাশ ভ্রমণে বিশাল ঝুঁকি রয়েছে। তবে কেটি একেবারেই ভয় পাননি। তার পুরো বিশ্বাস ছিল, এটি কোনো সমস্যা ছাড়াই শেষ হবে। তিনি নিজেকে খুব ভাগ্যবান এবং সম্মানিত মনে করেছেন এই অভিজ্ঞতার অংশ হতে পেরে। শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিলেন তিনি। তবে তারপরও অনেক প্রশিক্ষণ নিতে হয়েছিল।

কেটি তার মহাকাশ যাত্রাটি লাইভ স্ট্রিম করেছিলেন। ছয়জন নারী মিলে মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। কেটি তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমি জীবনটাকে অন্যভাবে খুঁজে পেয়েছি। জীবনের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে আমার।’
কেটি পেরির ভাষায়, পুরো বিষয়টি তার জন্য এক ভিন্নরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল কেটি পেরি মহাকাশে যান একটি নারী দলের সঙ্গে

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫