ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কত পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা ‘স্ত্রী ২’ সাফল্যে পর

শ্রদ্ধা কাপুর। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
চলচ্চিত্র দুনিয়ায় শ্রদ্ধা কাপুরের আবেদন ঠিক অন্য নায়িকাদের মতো নয়। তবে শ্রদ্ধা কাপুর আলোচনায় থাকেন বিভিন্ন কারণে। কখনো তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সংখ্যায় পাল্লা দেন ভারতের প্রধানমন্ত্রীকে। আবার কখনো নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয় তার অভিনয় প্রতিভা নিয়ে। কিন্তু তাতে তার কিছু যা আসে না।

বলিউড ইন্ডাস্ট্রির খলনায়ক শক্তি কাপুরের মেয়ে হয়েও শ্রদ্ধার মাঝে কোনো অহমিকা নেই। তাকে দেখলেই মনে হয় যেন পাশের বাড়ির চেনা মেয়ে। তিনি এরই মধ্যে শুরু করেছেন ইমিটেশন গয়নার ব্যবসা। এর প্রচারণা চালাতে গিয়ে শ্রদ্ধা বলেছেন, সোনার গয়না পরার সাধ্য ভারতে আছে খুব কম মানুষের। তাই বলে কি সাজবেন না সকলে? সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে চান শ্রদ্ধা!’

এদিকে শ্রদ্ধাকে নিয়ে নতুন তথ্য জানা গেছে। গত বছর তার অভিনীত ‘স্ত্রী ২’সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ সিনেমাও ছিল জনপ্রিয়। দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন। শোনা যাচ্ছে, আগামীতে তাকে দেখা যাবে একতা কাপুরের একটি থ্রিলারে। সিনেমাটি নির্মাণ করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা। এরই মধ্যে শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তা-ই নয়, সিনেমার লভ্যাংশও তিনি পাবেন, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এ প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা কাপুর।

এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’সিনেমার সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন তার পারিশ্রমিকের পরিমাণ। শোনা গিয়েছিল তিনি ৫ কোটি রুপির বেশি দাবি করছেন। এ প্রসঙ্গে রাজকুমার বলেন, ‘আমি প্রতিদিন নতুন নতুন অংকের কথা শুনছি। আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব, এত বোকা নই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কত পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা ‘স্ত্রী ২’ সাফল্যে পর

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫