ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

হাসপাতালের সামনে হোটেল, কিন্তু স্বাস্থ্যবিধি কোথায়?

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নাম। প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোগী আসেন এই হাসপাতালে চিকিৎসার আশায়। তাঁদের সঙ্গে আসেন স্বজনরাও। দীর্ঘ যাত্রা শেষে এই স্বজনদের জন্য খাবারের জোগান হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ বিষয়ে।এই চাহিদাকে কেন্দ্র করে হাসপাতালের সামনের সড়ক ঘেঁষে গড়ে উঠেছে একাধিক খাবারের হোটেল। কিন্তু রোগীর স্বজনদের জন্য তৈরি এই হোটেলগুলোর পরিবেশ ও খাবারের মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। সাম্প্রতিক এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, এসব হোটেলের অধিকাংশই রান্নার জন্য ব্যবহার করছে স্থানীয়ভাবে ‘ঘষি’ নামে পরিচিত গোবর-মাটি মিশ্রিত জ্বালানি। রান্নাঘর ও পরিবেশ একেবারেই অস্বাস্থ্যকর ও অমানবিক।হোটেলগুলোর পরিবেশে নেই ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতা। টেবিলগুলোতে ধুলাবালি জমে থাকে, খাবার ঢেকে রাখা হয় না, আর অনেক ক্ষেত্রেই পুরনো খাবার—যেমন পুরি, সিঙ্গারা—তাজা না করেই বিক্রি করা হয়। ভিডিওতে দেখা গেছে, খাবার দেখে মনে হয় সেগুলো আগের দিনের তৈরি, যা সংরক্ষণের কোনো উপযুক্ত ব্যবস্থা ছাড়াই আবারও গরম করে বিক্রি করা হচ্ছে।একজন দর্শনার্থী বলছেন, “আমার চোখে জল এসে গেছে। গোবরের ঘষিতে রান্না, দুর্গন্ধে দাঁড়ানো যায় না। রোগীর সঙ্গে আসা মানুষগুলো কোথায় যাবে?”এই বাস্তবতা শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করছে। হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্য বিক্রি একদিকে যেমন রোগীর স্বজনদের ঝুঁকিতে ফেলছে, তেমনি সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাকে করছে দুর্বল।স্থানীয় প্রশাসনের নজরদারির অভাব ও ব্যবসায়ীদের দায়িত্বহীনতা মিলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ একটি হাসপাতালের আশপাশে থাকা প্রতিটি খাবারের দোকানেই থাকা উচিত ছিল স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসনের জোরালো ভূমিকা, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি হোটেল ব্যবসায়ীদের উচিত—এই ব্যবসাকে শুধুই পুঁজির খাতিরে না দেখে, মানবিক প্রয়োজনে একটি সেবামূলক কাজ হিসেবে গ্রহণ করা।রোগীর পাশে থাকা মানুষগুলোও চায় একটু নিরাপদ খাবার, একটু স্বস্তির পরিবেশ—এটা কি খুব বড় চাওয়া?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

হাসপাতালের সামনে হোটেল, কিন্তু স্বাস্থ্যবিধি কোথায়?

আপডেট সময় ১১:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫