ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

মাধবপুর হরিতলায় ডাকাতির প্রস্তুতিকালে  আটক ২

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। আজ রবিবার (৪ মে) রাত ১২টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে একদল সেনা সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ডাকাতরা হলো – জাহাঙ্গীর (২৩), পিতা চান্দু মিয়া, গ্রাম শিব জয় নগর, থানা মাধবপুর এবং শিমুল মিয়া (১৯), পিতা শফিক মিয়া, গ্রাম হরিতলা, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় দুইটি মামলা রয়েছে। মামলাগুলোর বিবরণ ১. মাধবপুর থানার মামলা নং-৩, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৩, তারিখ- ০৩ জানুয়ারি, ২০২৪; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯। এই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে (চার্জশিট নং-১৭)। ২. মাধবপুর থানার মামলা নং-২৭, তারিখ- ১৪ জুন, ২০২৩; জি আর নং-২৭০, তারিখ- ১৪ জুন, ২০২৩; ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮২/৫০৬ পেনাল কোড, ১৮৬০। এই মামলায়ও তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে (চার্জশিট নং-৪৭২)।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই হান্নানের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

মাধবপুর হরিতলায় ডাকাতির প্রস্তুতিকালে  আটক ২

আপডেট সময় ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫